সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধি: / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধিন আছে।

এদিকে অভিযুক্ত ধর্ষক ষাটোর্দ্ধ বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার (১৫ মার্চ) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী আলকাস তালুকদার (৬৩) জেলার মোড়েলগঞ্জের সিংড়াখালী এলাকার মৃত আদিল তালুকদারের ছেলে। আলকাস তালুকদার বেশ কিছুদিন ধরে ফকিরহাটের আট্টাকী এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করে আসছে। তিনি ভিক্ষা করে জীবন-যাপন করেন। এই আলকাস তালুকদারের ভাড়া বাসার পাশেই অন্য ঘর ভাড়া নিয়ে বসবাস করেন ওই শিশুর পরিবার। শিশুটির বাবা একজন দিনমুজুর। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে শিশুটি ওই আলকাস তালুকদারকে নানা ডাকে বলে পরিবার জানান।

পুলিশ জানান, শুক্রবার দুপুরের দিকে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ আলকাস তালুকদার জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবার বিষয়টি জানতে পেরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাতে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ সংবাদকর্মিদের জানান, এখানে শিশুটির চিকিৎসা করা সম্ভব না। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্র পাওয়া গেছে বলে তিনি জানান।

এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিশুর মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন, যার নং-৭, ১৪/০৩/২০২৫ইং। এ রাতেই অভিযুক্ত আলকাস তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধিন আছে।


এই বিভাগের আরো খবর