সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানের ওপর থেকে ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বিদেশ : ইরানি, চীনা ও রুশ কূটনীতিকরা ইরানের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি জোর দিয়েছেন।  শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন তিন দেশের কূটনীতিকরা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা সব একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওঙ্ুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই বর্তমান পরিস্থিতির মূল কারণগুলো চিহ্নিত করে সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং নিষেধাজ্ঞা, চাপ বা সামরিক হুমকি থেকে সরে আসতে হবে। তারা জোর দিয়ে বলেন, ‘পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপই একমাত্র কার্যকর সমাধান। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত এমন কোনো পদক্ষেপ না নেওয়া, যা পরিস্থিতি আরও জটিল করবে ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে’। সূত্র: মেহের নিউজ


এই বিভাগের আরো খবর