সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫

বিদেশ : ইউরোপীয় ইউনিয়ন আগামী মাস থেকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।  বুধবার ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে ২৬ বিলিয়ন ইউরো (২৮ বিলিয়ন ডলার) মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে। এর মধ্য দিয়ে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হবে। তবে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন জানিয়েছেন, ইউরোপ আলোচনার জন্য দরজা উন্মুক্ত রেখেছে। উচ্চ শুল্ক কারও স্বার্থে নয় বলেও মনে করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫% বর্ধিত শুল্ক গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১ এপ্রিল মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ শেষ করবে এবং ১৩ এপ্রিলের মধ্যে শুল্ক সম্পূর্ণরূপে কার্যকর হবে। ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, আজ আমরা যে পাল্টা ব্যবস্থা নিচ্ছি, তা শক্তিশালী কিন্তু আনুপাতিক। যেহেতু যুক্তরাষ্ট্র ২৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক আরোপ করছে, আমরা ২৬ বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা ব্যবস্থা গ্রহণ করছি। এই শুল্ক জাহাজ থেকে শুরু করে বোরবন এবং মোটরবাইক পর্যন্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইইউ জানিয়েছে, তারা এখন অন্যান্য পণ্য বিভাগ নির্বাচন করার জন্য দুই সপ্তাহের পরামর্শ শুরু করবে। ভন ডের লেইন বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভূ-অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তায় ভরা এই বিশ্বে, আমাদের অর্থনীতির ওপর এই ধরনের শুল্ক চাপিয়ে দেওয়া আমাদের সাধারণ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা একটি অর্থপূর্ণ সংলাপে অংশগ্রহণ করতে প্রস্তুত।


এই বিভাগের আরো খবর