সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে সুন্দরবন সুরক্ষায় সভা অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষন রোধ করে সুন্দরবনসহ পরিবেশ সুরক্ষার বিষয়ে শিখন অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। সভাপতিত্ব করেন সুন্দরবন সুরক্ষায় গঠিত ইয়ুথ ফোরামের আহ্বায়ক কলি আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেএম ইখতিয়ার উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি এইচ. এম মইনুল ইসলাম।
বিষয়ভিত্তিক আলোচনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারি খন্দকার জিলানী হোসেন, আতাবুর রহমান টিপু ও ইয়ুথ ফোরাম সদস্য মাশরাফি মজিদ আকিব।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ঈমাম মো. আবুল হাসান, সাবেক সেনা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থিয়েটার কর্মী জহির বাচ্চু, ইয়ুথ ফোরাম সদস্য কেয়া আক্তার, সবুজ ফরাজী ও আমেনা ইতি।


এই বিভাগের আরো খবর