সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিয়ায় সংঘর্ষে ৮৩০ জন বেসামরিক নাগরিক নিহত

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: লাতাকিয়া, তারতুস ও হোমস প্রদেশে নতুন সিরিয়ার সরকারের নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩০ জনে দাঁড়িয়েছে। ইরাকি সংবাদ পোর্টাল শাফাক নিউজের উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়। নিহতদের বেশিরভাগই আলাউইত সম্প্রদায়ের, যা দেশের জনসংখ্যার ১২ শতাংশ। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী উপকূলীয় অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং পাহাড়ি এলাকায় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে তাড়া করছে। ৬ মার্চ থেকে অভিযান চলাকালীন ২৫০ জনেরও বেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। সরকারি বাহিনী ২৩১ জন সেনা হারিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকে দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের মুখোমুখি চ্যালেঞ্জগুলোর মধ্যে এই সংঘর্ষই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার কার্যালয় জানায়, উপকূলীয় গভর্নরেটগুলোয় সহিংসতার পরিস্থিতি তদন্তের জন্য সাত সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধ’, ‘সরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী এবং নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা’ তদন্ত করার, অপরাধীদের সনাক্ত করার এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি এই ঘটনাগুলোর কারণ, অবস্থান ও পরিস্থিতি’ তদন্ত করবে।


এই বিভাগের আরো খবর