সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা সম্ভব : ট্রাম্প

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা বিবেচনা করছেন। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। এক পর্যায়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। টিকটক কেনা নিয়ে শিগগিরই একটি চুক্তি আশা করা যায় কি না?- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত। এটি কিনতে আমরা চারটি ভিন্ন গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। অনেকে এটি (টিকটক) কিনতে আগ্রহী। এটি কিনব কি না, সে ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব।’ ফেব্রুয়ারিতে চীনের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেছিলেন, শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।


এই বিভাগের আরো খবর