সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩ নাপিতকে গুলি করে হত্যা

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে অস্থানীয় তিনজন নাপিত নিহত হয়েছেন। পুলিশ গতকাল এ খবর জানায়। এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সহিংসতা বাড়ছে। কোয়েটা থেকে এএফপি জানায়, বেলুচিস্তানে দেশের অন্যান্য অঞ্চল থেকে আসা শ্রমিকদের ওপর হামলা বেড়েছে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশে জঙ্গিরা সামরিক বাহিনীর গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে অস্থানীয় নাপিতদের একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পাঞ্জগুর জেলার পুলিশ কর্মকর্তা মুহাম্মদ জায়িদ এএফপিকে বলেন, ‘তিনজন সিন্ধি নাপিত প্রাণ হারিয়েছেন।’ পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা গতকাল সন্ধ্যায় মোটরবাইকে করে এসে সেলুন দোকানে প্রবেশ করে এবং গুলি চালায়। কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় গোষ্ঠী। গোষ্ঠীটি বহিরাগতদের বিরুদ্ধে-এর সমৃদ্ধ সম্পদ শোষণের অভিযোগ করে আসছে।


এই বিভাগের আরো খবর