সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইল গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা আগ্রাসনে ২৪ জন ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গত শনিবার গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এ তথ্য জানিয়েছেন। খবর ইয়েনিসাফাকের। আন্তর্জাতিক নারী দিবসে জারি করা এক বিবৃতিতে সালামা মারুফ বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, ‘মুক্ত বিশ্ব, যারা নারীর অধিকার এবং সাংবাদিকদের প্রতিরক্ষার পক্ষে কথা বলে তাদের সামনেই এই হত্যাকাণ্ড ঘটেছে।‘ তিনি আরও বলেন, নারী হিসেবে তাদের মর্যাদা তাদেরকে ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদের সাংবাদিকতার অনাক্রম্যতা তাদেরকে খুনি সত্তা থেকে রক্ষা করতে পারেনি। মারুফ আন্তর্জাতিক সমপ্রদায়কে ‘যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ’ বলেও অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘অনেক প্রতিক্রিয়া নিন্দার বিবৃতিতে সীমাবদ্ধ ছিল যা ভণ্ডামি ও অপর্যাপ্ত।’ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা এ গণহত্যায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।


এই বিভাগের আরো খবর