সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি :“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে ছয়জন নারী উদ্যোক্তাদের ক্রেষ্ট প্রদান করা হয়।
শনিবার (৮ মার্চ) বেলা ১১টায় র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরন। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় উপস্থিত ছিলেন  ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর