সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জানুয়ারির মধ্যে মিয়ানমারে নির্বাচন হতে পারে: জান্তা প্রধান

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিদেশ : মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বরে বা আগামী জানুয়ারিতে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এটিই হবে মিয়ানমারে প্রথম নির্বাচন। শনিবার রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জেনারেল মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। জান্তা প্রধান বলেছেন, আমরা ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। এর আগে গত শুক্রবার বেলারুশে রাষ্ট্রীয় সফরকালে তিনি বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে। ৫৩টি রাজনৈতিক দল অংশগ্রহণের জন্য তাদের তালিকা জমা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা বেলারুশের পর্যবেক্ষক দলগুলোকেও নির্বাচন পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। মিয়ানমারে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ৮ নভেম্বর। সেবার জয়ী হয়ে সরকার গঠন করেছিল দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর ২০২১ সালের ১ নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। অভ্যুত্থানের পর গঠিত সামরিক সরকারের প্রধানও হন তিনি। সূত্র: এএফপি


এই বিভাগের আরো খবর