সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে নানা আয়োজনে  নারী দিবস পালিত

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার (০৮ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ্যাকশন এইড বাংলাদেশ, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, এডাব সহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবে সনাক, বাগেরহাটের সভাপতি এ্যাড. শাহ আলম টুকুর সভপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন,বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। এসময়, অধ্যাপক আব দুর রব চৌধুরি,  বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব এ্য ড. মোশাররফ হোসেন মন্টু, বাগ রহাট জেলা ও দায়রা জজ্ব আদালতে সরকারি প্রধান কৌশলী (পিপি) এ্যাড. মাহবুব মোরশেদ লালন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা, নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে মহিলা ব ষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাথে সাথে বাগেরহাটে কর্মরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর