সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত রাখবে ফ্রান্স

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বিদেশ : ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার পর ফ্রান্সের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। অপরদিকে, ইউক্রেনের জ্বালানি ও গ্যাস অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো। জার্মান গালুশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের জ্বালানি ও গ্যাস অবকাঠামো আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।’ গালুশচেঙ্কো আরও বলেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করছে। তারা জ্বালানি ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। তাদের লক্ষ্য ইউক্রেনীয়দের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করা। ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। গতকাল শুক্রবার খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে পোস্টে বলেন, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজন নারীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬৫ বছর বয়সী ওই নারী এবং ৬১ বছর বয়সী এক পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওডেসা অঞ্চলের হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্যের জন্য ব্যয় ও অঙ্গীকার জোরালো করে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এক শীর্ষ সম্মেলনে সমবেত হন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। বৈঠকের পর কিয়েভের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয়। এর ফলে রুশ বাহিনীর হামলা প্রতিরোধ ও আক্রমণের সক্ষমতা দুর্বল হয়ে পড়ে দেশটির।


এই বিভাগের আরো খবর