সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাইওয়ানের আকাশে ১১ চীনা বেলুন

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বিদেশ : তাইওয়ান দ্বীপের কাছে গত ২৪ ঘণ্টার মধ্যে ১১টি চীনা বেলুন শনাক্ত করেছে সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়।  শুক্রবার মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাইপে থেকে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। তাইয়ান মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, সকাল ৬টা থেকে (গ্রিনিচ মান সময় গত বৃহস্পতিবার ২২০০ টায়) ২৪ ঘণ্টার মধ্যে বেলুনগুলো দেখা গেছে। বেলুনগুলোর সঙ্গে একইসময়ে তাইওয়ানের কাছে পাঁচটি চীনা সামরিক বিমান ও ছয়টি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এএফপি’র হিসাব অনুযায়ী, এটি ছিল সর্বোচ্চ সংখ্যক বেলুনের রেকর্ড। চীন দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে জোর দাবি করে আসছে এবং দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের হুমকি দিয়েছে। তবে তাইওয়ান নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করছে। সামপ্রতিক বছরগুলোতে চীন স্ব-শাসিত দ্বীপটির চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন বাড়িয়েছে। গত সপ্তাহে ২৪ ঘণ্টার মধ্যে তাইওয়ান দ্বীপের কাছে ৪৫টি চীনা বিমানের উপস্থিতি রেকর্ড করার পর এই বছরের সর্বোচ্চ সংখ্যক বেলুন শনাক্ত করা হলো। এর আগে একই সপ্তাহে তাইপে দ্বীপের দক্ষিণে ‘লাইভ-ফায়ার’ মহড়া চালানোর জন্য চীনের নিন্দা করেছে তাইওয়ান। তবে বেইজিং একে ‘নিয়মিত প্রশিক্ষণ’-এর অংশ হিসেবে অভিহিত করে তাইওয়ানের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ পাল্টা অভিযোগ আনে।


এই বিভাগের আরো খবর