সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্যারিস : রেললাইনের মাঝে ২য় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বিদেশ : প্যারিসের উত্তরে ট্রেনলাইনের মাঝখানে পাওয়া গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। ফলে রেল চলাচল ব্যাহত হয়ে পড়ে। শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা প্যারিসের ব্যস্ততম গ্যারে ডু নর্ড ট্রেন স্টেশনে পাওয়া গেছে। ফ্রান্সের জাতীয় রেল কম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট ডেনিস এলাকায় রেললাইনের মাঝখানে বোমাটি পাওয়া গেছে। বিস্ফোরকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এর ফলে প্যারিসের ব্যস্ততম গ্যারে ডু নর্ড ট্রেন স্টেশনে সকালের যান চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় মেট্রো এবং জাতীয় ও আন্তর্জাতিক ট্রেন উভয়ই প্রভাবিত হয়েছে। স্থানীয় পুলিশ বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার জন্য স্টেশনে সকল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। ইউরোস্টারের ওয়েবসাইটে দেখা গেছে, গতকাল শুক্রকাল সকালে গ্যারে ডু নর্ড থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত কমপক্ষে তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। গ্যারে ডু নর্ড স্টেশনটি প্যারিসের উত্তরে অবস্থিত এবং এটি দেশের ব্যস্ততম ট্রেন টার্মিনাল। সেখানে ইউরোস্টার ট্রেনের পাশাপাশি উচ্চগতির এবং স্থানীয় ট্রেনও চলাচল করে। রেলওয়ে কম্পানির মতে, প্রতিদিন আনুমানিক সাত লাখ মানুষ স্টেশন দিয়ে যাতায়াত করে। সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স


এই বিভাগের আরো খবর