সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রথমবারের মতো ন্যাটোতে যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব সুইডেনের

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বিদেশ : ন্যাটোর নতুন সদস্য সুইডেন প্রতিরক্ষা জোটের আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের জন্য পোল্যান্ডে সর্বোচ্চ আটটি যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তাব করেছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড জানান, জেএএস গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্টেনারগার্ড বলেন, সুইডেনের ন্যাটোতে যোগদানের এক বছর পূর্তির আগের দিন, দেশটির সরকার ন্যাটোর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ইউক্রেনকে সহায়তার জন্য পোল্যান্ডে লজিস্টিক অপারেশন সুরক্ষার পরিকল্পনা করছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমরা সুইডেন থেকে সর্বোচ্চ আটটি জেএএস গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব করছি, যা সংশ্লিষ্ট কর্মী, যুদ্ধ কমান্ড এবং সহায়তা ইউনিটসহ মোতায়েন করা হবে।’ স্টেনারগার্ড আরও বলেন, ‘এছাড়া, সরকার প্রস্তাব করেছে যে সুইডেন ন্যাটোর জন্য আকাশ ও সামুদ্রিক নজরদারি এবং আকাশপথে পরিবহন সক্ষমতা সরবরাহ করবে।’ সুইডেন ৭ মার্চ ২০২৪-এ ন্যাটোতে যোগ দেয়। এটি রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


এই বিভাগের আরো খবর