সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আত্মঘাতী বোমা হামলা,পাকিস্তানে নিরাপক্ষা রক্ষী নিহত

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলায় দেশটির আধাসামরিক বাহিনীর কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক নারী। এতে অন্তত একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আরও চারজন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বিলাল সাব্বির বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, কালাত জেলায় একজন নারী আত্মঘাতী হামলাকারী ফ্রন্টিয়ার কর্প্সের (এফসি) কনভয় লক্ষ্য করে হামলা চালায়। এতে এফসি’র একজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় পুলিশ কর্মকর্তা হাবিব বাবাই বার্তাসংস্থা এএফপি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে নিহত সেনা আতাউল্লাহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এ ছাড়া তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মহসিন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। সামপ্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর এসব হামলা হচ্ছে। পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, ২০২৫ সালে জানুয়ারিতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মাসের চেয়ে জানুয়ারি মাসে ৪২ শতাংশ বেড়েছে বলে পিআইসিএসএস উল্লেখ করেছে।


এই বিভাগের আরো খবর