সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পানি সম্পদ মন্ত্রানালয়ের অধীনে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রানালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে এ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।

খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল বিরুনী।

বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পানিউন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার ও স্থানীয় বিএনপি নেতা মো. সেলিম মিয়া।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন পরিষদ সদস্য বিটুল বিশ্বাস, বিএনপি নেতা মো. লোকমান বয়াতী, ছাত্রদল নেতা মো. আবু সালেহ, কৃষক সমির কুমার হালদার ও সরোয়ার হোসেন বয়াতী।


এই বিভাগের আরো খবর