সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নদীতে ফেরির সঙ্গে জাহাজের সংঘর্ষে চীনে নিহত ১১, নিখোঁজ ৫

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫

বিদেশ : চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের একটি নদীতে ছোট একটি ফেরির সঙ্গে জাহাজের সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার সকালে প্রদেশটির ইউয়ানশুই নদীতে ঘটনাটি ঘটলেও মৃত্যুর সংখ্যা নিশ্চিত হতে কয়েকদিন লেগে যায়। ঘটনার তিন দিন পর ডুবে যাওয়া ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার হলে এ নিয়ে গণমাধ্যমে বিস্তারিত খবর হয় বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। হুনানের ইউয়ানলিং কাউন্টির চিংলাং শহরের পাশে নদীতে স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে ঘটনাটি ঘটে। নদীতে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করতে থাকা একটি জাহাজ ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ফেরিটি ডুবে যায় ও আরোহী ১৯ জন পানিতে পড়ে যায়। এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নদীটিতে প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। উদ্ধার পাওয়া এক ব্যক্তি জানান, পা দিয়ে ফেরির একটি জানালা ভেঙে বের হয়ে রক্ষা পান তিনি। তার এক স্বজন জানান, নদীর অপর পাশের গ্রামগুলো থেকে শহরে যাওয়ার প্রধান অবলম্বন ছিল এই ফেরি। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যে জায়গার দুর্ঘটনাটি ঘটেছে সেখানে নদীটি প্রায় ১৬০০ ফুট প্রশস্ত ও ২০০ ফুটেরও বেশি গভীর। গত শুক্রবার কয়েকশ উদ্ধারকারী নদীর তলদেশ থেকে ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হন। তল্লাশি ও উদ্ধারকাজ অব্যাহত আছে। তবে উত্তাল স্রোতের কারণে অভিযান অনেক চ্যালেঞ্জিং হয়ে আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখতে একটি বিশেষ দল পাঠিয়েছে চীনের জরুরি মন্ত্রণালয়। এ দুর্ঘটনায় জড়িত তেল বজ্র্য পরিষ্কারের কাজে নিয়োজিত জাহাজটি ঘটনার পর জেটিতে ফিরে নোঙর করে আছে। এই জাহাজটিতে যে তিন আরোহী ছিলেন তারা অক্ষত আছেন। পুলিশ তাদের আটক করে তদন্তের অধীনে এনেছে বলে খবর গণমাধ্যমের।


এই বিভাগের আরো খবর