সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তুষারপাতে ভারতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ আরও কয়েকজন

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫

বিদেশ : ভারতের হিমালয় অঞ্চল উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। গত শুক্রবার তিব্বত সীমান্তবর্তী মানা গ্রামে সড়ক নির্মাণ শ্রমিকরা তুষারপাতে আটকা পড়েন। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং এখনো কমপক্ষে পাঁচজন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টারের মাধ্যমে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আহতদের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের মাথা, পিঠ, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে উদ্ধারকাজে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা কয়েক ফুট উঁচু বরফের স্তূপের মধ্য দিয়ে আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন। মানা গ্রামের সাবেক গ্রাম কাউন্সিল সদস্য গৌরব কুনওয়ার জানান, সীমান্তবর্তী এই এলাকায় সাধারণত কেউ স্থায়ীভাবে বসবাস করে না। সেখানে সীমান্ত সড়কে কাজ করা শ্রমিকরা শীতকালে অবস্থান করেন এবং কিছু সেনাসদস্যও মোতায়েন থাকেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি ক্যাম্পে তুষারপাতের পর উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আগেই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মিরের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কতা জারি করেছিল। কমলা সতর্কতা থাকার পরও দুর্ঘটনাটি ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর