সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিস ‘শ্বাসকষ্টে’ ভুগছেন

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ মার্চ, ২০২৫

বিদেশ : ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত শুক্রবার শ্বাসকষ্টের জটিলতা বেড়ে যাওয়ায় তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, দুই বা ততোধিক অণুজীবের কারণে সৃষ্ট জটিল শ্বাসযন্ত্রের সংক্রমণে দুই সপ্তাহ ধরে হাসপাতালে রয়েছেন পোপ। তবে সমপ্রতি শ্বাসকষ্টে ভুগছেন তিনি। ব্রঙ্কোস্পাজম কাশির পর তার বমি শুরু হয়। হঠাৎ করেই তার শ্বাসকষ্টের অবনতি ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, শ্বাসকষ্টের সঙ্গে বমি হওয়া এবং বমি থেকে অবস্থা আরও খারাপ হয়ে যায় পোপের। এজন্য ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের ফুসফুসকে অ্যাসপিরেট করতে হয়েছে। একটি ফেস মাস্কের মাধ্যমে তাকে অঙ্েিজন দেওয়া হয়। ভ্যাটিকান সূত্র জানিয়েছে, পোপের অবস্থার কোনও অবনতি হয়েছে কিনা বা তার অবস্থার আগের অবস্থায় ফিরে এসেছে কিনা তা নির্ধারণ করতে চিকিৎসকদের ২৪-৪৮ ঘণ্টার সময় প্রয়োজন। আপাতত তারা কোনো কিছুই বলতে পারছেন না। ভ্যাটিকানের একজন মুখপাত্র উল্লেখ করেছেন, এই মুহূর্তে তাকে বিপদের বাইরে বিবেচনা করা যাচ্ছে না।

 


এই বিভাগের আরো খবর