সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিচারক গণবরখাস্তের বিষয়ে ট্রাম্পের আদেশ আটকে দিলেন

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ইলন মাস্কের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার অংশ হিসেবে গণ-বরখাস্তের আদেশ গত বৃহস্পতিবার প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। মার্কিন ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম আলসুপের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিশ্বের ইতিহাসে কোনও আইন অনুসারে, অন্য কোনও সংস্থার কর্মী নিয়োগ বা বরখাস্ত করার কোনো কর্তৃত্ব অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের নেই। কংগ্রেস সংস্থাগুলোকে নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা দিয়েছে। তিনি সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে উদাহরণস্বরূপ বলেন, প্রতিরক্ষা বিভাগের নিয়োগ ও বরখাস্ত করার কোন আইনগত ক্ষমতা রয়েছে। পশ্চিম উপকূলের আরেক ডিস্ট্রিক্ট জাজ শরণার্থী প্রবেশের ওপর তার নিষেধাজ্ঞা স্থগিত করার কয়েকদিন পর ও জন্মগত নাগরিকত্বের সাংবিধানিক গ্যারান্টি বাতিল করে তার নির্বাহী আদেশ স্থগিত করার কয়েক সপ্তাহ পরেই এটি ঘটলো। বৃহস্পতিবারের আদেশটি এমন সময় দেওয়া হলো যখন ইউনিয়ন ও অ্যাডভোকেসি গ্রুপগুলো ফেডারেল সংস্থাগুলোকে সমস্ত প্রবেশনারি কর্মীদের বরখাস্ত করার অবৈধ আদেশের বিরুদ্ধে মামলা করে। দেশটিতে চাকরির প্রথম বা দ্বিতীয় বছরে কর্মরত একজন ফেডারেল কর্মীকে প্রবেশনারি হিসেবে বিবেচনা করা হয়। যদিও তাদের নিম্ন পদ থেকে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। আইনজীবীরা বলেন, ইউনাইটেড স্টেটস অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)-এর সাংবিধানিক, সংবিধিবদ্ধ বা নিয়ন্ত্রক ক্ষমতা নেই, যে তারা অন্যান্য ফেডারেল সংস্থাগুলোকে এমন কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দিতে পারে।


এই বিভাগের আরো খবর