সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ক্রুজ ক্ষেপণাস্ত্রযুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ-ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চ-গতির নৌযান উন্মোচন করেছে। যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবিলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। বৃহস্পতিবার নিজ নিজ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের ও ইরনা। প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনস্ত নৌবাহিনী নতুন এই উচ্চ গতি সম্পন্ন নৌযান উন্মোচন করেছে। যা শত্রুপক্ষের ধ্বংসকারী যুদ্ধজাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। এটি ইরানের নৌ-প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে। আইআরজিসি জানিয়েছে, ‘শহিদ দেলওয়ারি’ নামের এই নৌযানটি প্রতি ঘণ্টায় ১১০ নট গতিতে চলতে পারে এবং এতে অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে। আইআরজিসির দাবি, এই যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। নতুন এই নৌযানটি ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে এর আঞ্চলিক জলসীমা রক্ষা এবং সম্ভাব্য হুমকিগুলোর মোকাবিলায়।


এই বিভাগের আরো খবর