সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্গোপসাগরে ৫.১ মাত্রার ভূমিকম্প, কলকাতায় কম্পন অনুভূত

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : বঙ্গোপসাগরের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ওডিশাতেও। কলকাতায় ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশের কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়। কলকাতার বাসিন্দা সুষ্মিতা দেব জানান, ভূমিকম্পের সময় তিনি মাত্র ঘুম থেকে উঠছিলেন, তখন হঠাৎ চারপাশ কাঁপতে শুরু করে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে উল্লেখ করেন তিনি। কলকাতা সিসমিক জোন ৪-এ অবস্থিত, যা উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। ভারতে চারটি সিসমিক জোন রয়েছে- জোন ৫ সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ, জোন ২ সবচেয়ে কম। দেশের প্রায় ১১শতাংশ এলাকা জোন ৫, ১৮ শতাংশ জোন ৪, ৩০ শতাংশ জোন ৩, এবং বাকিটা জোন ২-এর অন্তর্ভুক্ত। তবে সবচে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রাজধানী দিল্লি।দিল্লির চারপাশে দুর্বল ভূতাত্ত্বিক ফাটল থাকায় শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত।


এই বিভাগের আরো খবর