সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় কলম্বিয়ায় ৯ সৈন্য নিহত

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি গাড়ি খাদে পড়ে যাওয়ায় নয়জন কলম্বিয়ান সেনা নিহত এবং অপর ২০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা গত সোমবার এ খবর জানান। বোগোটা থেকে এএফপি জানায়, নারিনো বিভাগের গভর্নর লুইস আলফোনসো এসকোবার ব্লু রেডিওকে বলেন, রোববার গভীর রাতে ৩৬ জন আরোহী নিয়ে সামরিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা গভীর খাদের তলদেশে দড়ি ব্যবহার করে আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার রাতে সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জনকে ‘বিশেষ চিকিৎসা’ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আটজন সৈন্য নিহত এবং ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইকুয়েডরের সীমান্তবর্তী নারিনোতে কোকেন পাচারের ঘটনায় সৈন্যরা নিরাপত্তা অভিযানে অংশ নিতে যাচ্ছিল।

 


এই বিভাগের আরো খবর