সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ কোরিয়ায় ধসে পড়ল সেতু, নিহত ২

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার একটি এঙ্প্রেসওয়ের নির্মাণস্থলে সেতু ধসে পড়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘দুর্ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। এর ফলে, বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। সিউল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে চিওনানে এই ঘটনা ঘটেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।


এই বিভাগের আরো খবর