সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জার্মানির নির্বাচনে জয়লাভের জন্য মের্জকে ম্যাখোঁর অভিনন্দন

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রোববার সংসদীয় নির্বাচনে জার্মানির রক্ষণশীল নেতা ফ্রিডরিখ মের্জকে তার দলের জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং অনিশ্চয়তার এই সময়ে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ম্যাখোঁ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ’ফ্রান্স এবং জার্মানির জন্য একসাথে মহান কিছু অর্জন করতে এবং একটি শক্তিশালী ও সার্বভৌম ইউরোপের জন্য কাজ করতে আমরা আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, অনিশ্চয়তার এই সময়ে, আমরা বিশ্ব এবং আমাদের মহাদেশের বড় চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ। গতকাল ম্যাখোঁ ওয়াশিংটনে যাবেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন যুদ্ধের যেকোনো সমাধানে ইউরোপীয় নেতাদের অন্তর্ভুক্ত করতে রাজি করানোর আশা করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কূটনীতি পুনরায় শুরু করা এবং ইউরোপীয় কোন দেশ বা কিয়েভের সম্পৃক্ততা ছাড়াই ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার জন্য তার প্রস্তুতি ঘোষণা করে ট্রাম্প পুরো ইউরোপে হতবাক করে দেন।


এই বিভাগের আরো খবর