সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দিঘী ‘টগর’ সিনেমা থেকে বাদ পড়লেন

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

কথা ছিল আদর আজাদের সঙ্গে জুটি বাঁধবেন প্রার্থনা ফারদিন দিঘী। আলোচনা চলছিল নতুন জুটি নিয়ে। তবে এর মধ্যেই জানা গেল, আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমা থেকে বাদ পড়েছেন দিঘী। তার পরিবর্তে নায়িকা হিসেবে এতে যোগ দিয়েছেন পূজা চেরি। বিষয়টি পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। তবে তিনি দিঘীকে বাদ দেয়ার ব্যাপারে বিস্তারিত মন্তব্য করতে চাননি গণমাধ্যমে। নিজের সিনেমার জন্য শুভকামনা চেয়ে তিনি বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা এক পরিবারের মানুষ, সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল। তবে আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’ আলোক জানান, মোশন পোস্টার প্রকাশ পেয়েছে ‘টগর’ ছবির। এই মোশন পোস্টার প্রকাশের মধ্য দিয়েই তার সিনেমার আনুষ্ঠানিক যাত্রা হলো। আজ থেকে শুরু হবে শুটিং। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। তার বিপরীতে হাজির হবেন পূজা। এ ছাড়াও এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। ছবিটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘গত চার মাস ধরে এই সিনেমাটির সঙ্গে ওঠাবসা চলছে। মাঝখানে কেবল পিনিকের শুট করেছি। তবে ‘টগর’ সিনেমার চরিত্রটি মাথায় ঘুরপাক খায়। অবশেষে ছবিটির শুটিং শুরু হচ্ছে। ছবিটি নিয়ে আশাবাদী।’ পূজা চেরি বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ্য হয় এবং আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়েছি। চ্যালেঞ্জ নেয়াই তো আমাদের কাজ।’ সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক আলোক হাসান।


এই বিভাগের আরো খবর