সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় নাইজেরিয়ায় নিহত ১৪

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নাইজার রাজ্যে গত শনিবার একটি বাসের সাথে পেট্রোল ট্যাঙ্কারের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। রোববার দেশটির সড়ক নিরাপত্তা কর্মকর্তা ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়ান জানান, রাজধানী মিন্না থেকে ৮০ কিলোমিটার দূরে কুসোবোগি গ্রামের বাইরে আরেকটি বাসকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাসটি পেট্রোল ট্যাঙ্কারের সাথে ধাক্কা খায়। সুকওয়ান বলেন, ‘মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ নাইজেরিয়ায় পর্যাপ্ত সড়ক রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে। এর মূল কারণ দ্রুতগতিতে গাড়ি চালানো ও ট্রাফিক নিয়ম অমান্য করা। গত সপ্তাহে উত্তরাঞ্চলের কানো শহরে পণ্যবাহী ও যাত্রীবাহী একটি ট্রাক উল্টে ২৩ জন নিহত হন।
সূত্র : আরব নিউজ


এই বিভাগের আরো খবর