সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাকিবের ‘দরদ’ দীর্ঘ তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্যান ইন্ডিয়ান সিনেমা দাবি করলেও সিনেমাটি এতদিন ভারতে মুক্তি পায়নি। অবশেষে দীর্ঘ তিন মাস পর সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ জানিয়েছে, মুক্তির তিন মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের পেজে লিখেছে, ‘‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করা হলেও ভারতে মুক্তি না পাওয়ায় বেশ সমালোচিত হন নির্মাতা। এমনকি এটি যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও ভারতে মুক্তি পায়নি।


এই বিভাগের আরো খবর