সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট :  বাগেরহাটের মোরেলগঞ্জ গৃহবধূ কারিমা আক্তার (৩৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, শনিবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ২ নং ওয়ার্ড বারইখালী গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বারইখালী গ্রামের শামীম খানের স্ত্রী দুপুর ২টার দিকে খাবার শেষে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে পরিহিত ওরনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি প্রথমে তার ছোট মেয়ে সাদিয়া আফরিন মায়ের রুমে এসে দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে। দেখে ডাকৎচিকার দিলে আশ পাসের লোকজন ছুটে আসে। পরে থানা পুলিশকে সংবাদ দেয়। এ সময় তার পিতা শামীম খান বাড়িতে ছিলেননা। তবে, আত্মহত্যার বিষয়টি সর্ম্পকে পরিবারের লোকজন কিছুই বলতে পারেনি। নিহত গৃহবধূর দুই মেয়ে সন্তান রয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর পরিবার থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।


এই বিভাগের আরো খবর