সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : উত্তর পেরুর একটি ব্যস্ত শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসে কমপক্ষে তিনজন নিহত এবং প্রায় ৭৪ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন। পেরুর রাজধানী লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল। আমেরিকা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দমকল বিভাগের কমান্ডার গেলকুই গোমেজ বলেছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আগে ২০ জন আহত হওয়ার কথা বলেছিল। তবে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মরিলো বলেন, আহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন শিশু রয়েছেন। মরিলো আরপিপি রেডিওকে জানিয়েছেন আহত ১১ জনের অবস্থা গুরুতর। রাজধানী লিমা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেঙ্ েএই ধসের ঘটনা ঘটে। শতাধিক দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন।


এই বিভাগের আরো খবর