সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রণবীর প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

শাহরুখ খান ও সালমান খানদের পথ ধরে হাঁটছেন রণবীর সিং এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনাটি একটু খুলেই বলা যাক। বলিউড তারকাদের অনেকেরই প্রযোজনা সংস্থা রয়েছে। এ তালিকায় শাহরুখ, সালমান, অজয় দেবগণ, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও অনেকেই রয়েছেন। এবার জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে রণবীর সিংও নাকি প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে রণবীরের চলচ্চিত্র ক্যারিয়ারে ভাটা পড়েছে। বলিউডে টিকে থাকতেই কি মনে হয় প্রযোজনা সংস্থা খুলছেন এবার রণবীর- এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। করোনা মহামারির সময় থেকেই রণবীরের চলচ্চিত্র ক্যারিয়ারে খানিক ভাটা পড়েছে বললে বাড়িয়ে বলা হবে না! ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনো সিনেমাই তার দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। ২০২৩ সালে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’সিনেমার ব্যবসার ধারে কাছেও ছিল না রণবীরের সিনেমা। গত বছর রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’র বিরাট বিরাট তারকাদের কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, কেন্দ্রীয় চরিত্রে থাকা অজয় দেবগণ, কারিনা কাপুরই লাইমলাইটে ছিলেন। এদিকে ‘ডন ৩’সিনেমার কাজ নিয়ে কনো তথ্য নেই! রণবীর সিং-ও প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন এমন জল্পনার মাঝেই মুখ খুলেছে তার টিম। টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এমনকি ভবিষ্যতেও তিনি এ কাজ করবেন না। তিনি বর্তমানে নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।’ রণবীর সিং বর্তমানে আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং করছেন। এ সিনেমমায় সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবনসহ অনেক বড় বড় তারকা তারকাদের অভিনয় করতে দেখা যাবে।


এই বিভাগের আরো খবর