সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসিফ নির্বাচন ইস্যুতে যা বললেন

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শুধু সঙ্গীতই নয়; সমসাময়িক ও দেশের রাজনৈতিক ইস্যু নিয়েও নানান সময় নিজের মত প্রকাশ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার দেশের নির্বাচন ইস্যুেত ফেসবুকে পোস্ট দিয়েছেন আসিফ। ভক্ত-অনুরাগীদের জানালেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান তিনি। গত মঙ্গলবার ফেসবুকে আসিফ আকবর লেখেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে। ’ আসিফের সেই পোস্টের কমেন্টবঙ্ েমিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের অনেকেই তার মতের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, অনেকে আবার মতের বিরোধিতা করেছেন। অনেকের মত, এভাবেই গণতান্ত্রিক চর্চাটা হোক, নয়তো জাতীয় নির্বাচনের পর চেয়ারম্যান-মেম্বার পদে অনেকক্ষেত্রে যোগ্য ও উপযুক্ত লোক নির্বাচনে ভুল-ত্রুটি থাকতে পারে। আবার কেউ কেউ লিখেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে এতে সহিংসতা বেশি হওয়ার শঙ্কা রয়েছে। আল মামুন নামের একজন লিখেছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে অরাজকতা বেশি সৃষ্টি হবে এবং ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। মোহাম্মদ সোহেল রানা একাত্মতা প্রকাশ করে লিখেছেন, কৃতজ্ঞতা আসিফ ভাই। আপনাকে এজন্যই পছন্দ হয়। দলের চেয়ে দেশ বড়। ইউসুফ বাদারি নামের একজন লিখেছেন, জুলাই বিপ্লবে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। ভিন্নমত দিয়েছেন আলআমিন মোহাম্মদ নামের একজন, সবাই আওয়াজ তুলুন, দলীয় সরকারের অধীনে স্থানীয় বা জাতীয় কোনো ইলেকশনই হওয়া উচিত না। ইমন খান নামে এক নেটিজেন লিখেছেন, ‘এটা ভালো সিদ্ধান্ত। এই কাজটা হলে ভবিষ্যতে স্বজনপ্রীতি থাকবে না। ’ আরাফাত নামে এক নেটিজেন বলেন, ‘আপনার সাহসী কণ্ঠস্বরের জন্য গর্ববোধ করছি। জাতির সাথে যখনই অন্যায় হবে তখনই আপনাদের বলিষ্ঠ কণ্ঠগুলো গর্জে উঠুক। ’ উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। এই দাবির তিনটি কারণের কথা জানিয়েছেন বিএনপি নেতারা। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে, দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য একে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারে। এতে দেশজুড়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে।


এই বিভাগের আরো খবর