সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বাগতা ভক্তদের সুখবর দিলেন

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ভক্তদের সুখবর দিলেন জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় মা হতে চলেছেন এই অভিনেত্রী-সংগীতশিল্পী। সামাজিকমাধ্যমে বিবাহবার্ষিকীর যেসব ছবি প্রকাশ্যে এসেছে, সেসবেও স্বাগতার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। গত জানুয়ারিতে জিনাত সানু স্বাগতা ও হাসান আজাদের বিয়ের এক বছর পূর্ণ হয়। তখনই রাজধানীর একটি কনভেনশন হলে বসেছিল বিবাহবার্ষিকীর আয়োজন। সেখানেই জানা যায় যে, অন্তসত্বা স্বাগতা। গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তাঁর স্বামী একজন লন্ডন প্রবাসী। জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। হাসান আজাদ সংগীত জগতের সঙ্গেই জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।


এই বিভাগের আরো খবর