সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে টেলিটক অফিসের বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তুষার ধুপি বাবু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি)
বিকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এই বিদ্যুতায়িতের ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। বিদ্যুতায়িত হয়ে মরা যাওয়া তুষার ধুপি বাবু শহরের রেলরোডের নির্মল ধুপির ছেলে। একই এলাকার বাসিন্দা আহত লিয়াকত
হোসেন (৪০) ও সজিব মৃধা ((৩০) কে উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক (ওসি) কাজী শহিদুজ্জামান জানান, বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে টেলিটক অফিসের টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে পাশের ৩৩ হাজার কেভি লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় টেলিটকের বিলবোর্ড লাগাতে থাকা তিন
শ্রমিকই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা নির্মল ধুপি বাবুকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই শ্রমিক লিয়াকত হোসেন ও সজিব মৃধাকে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর