সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমান-সঞ্জয়কে এবার হলিউডের পর্দায় দেখা যাবে

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

ভাইজান সালমান খানের চেয়ে বলিউডে একেবারে কম দাপট নিয়ে চলেন না মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। বি-টাউনের জনপ্রিয় এই দুই হিরোর গন্তব্য এবার হলিউডে; তাও আবার একসঙ্গে! আর এমন খবর প্রকাশ্যে আসতেই সিনেমহলে থামছে না শোরগোল। জানা গেছে, হলিউডের এক থ্রিলার ছবিতে দেখা যাবে সালমান ও সঞ্জয়কে। আন্তর্জাতিক প্রজেক্টের কাজ হিসেবে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তারা। আর সে জন্য পাড়ি দেবেন সৌদি আরবে। দেশটির আলউলা স্টুডিওজে শুরু হয়েছে সেই হলিউড ছবির শুটিং। এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকান থ্রিলার ঘরানার সেই ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সালমান-সঞ্জয়কে। তবে কিছু বিশেষ শর্তের কারণে সেই ছবির নাম এখনই প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, বিশ্বব্যাপী দর্শকদের চোখ টানতেই তৈরি হচ্ছে এই ছবি। আরও জানা গেছে, সালমন এবং সঞ্জয় আন্তর্জাতিক স্বীকৃত তারকা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাদের কদর রয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য রাখাও হয়েছে উপযুক্ত দৃশ্য, যা দর্শকমনে থাকবে। আন্তর্জাতিক প্রযোজকদের কাছে সৌদি আরবের আলউলা স্টুডিওজ বেশ পছন্দের শুটিং লোকেশন। জেরার্ড বাটলারের কান্দাহার-এর (২০২৩) মতো হলিউড ছবিগুলোর শুটিং হয়েছে। এরই ধারাবাহিকতায় সালমান-সঞ্জয়ের সেই হলিউড থ্রিলারের সিনেম্যাটিক পটভূমি তৈরি করবে এই স্টুডিও। তিন দিনের শুটিং শুরু করতে গত রোববার সকালে সালমান খানের টিম রিয়াদে পৌঁছেছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর