সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অলিগলিতে লিফলেট বিতরণ মোরেলগঞ্জে পৌর বিএনপির নির্বাচনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেল ঘোষণা

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন পৌর বিএপির কাউন্সিল তথা নির্বাচনকে ঘিরে সভাপতি পদে শিকদার ফরিদুল
ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান মিলন-এর প্যানেল ঘোষণা করে লিফলেট বিতরণ করেছেন জেলা
বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অনান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন উপজেলা
বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন ছামাদ,
বিএনপি নেতা সাইফুল আলম কিছলুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে এ প্যানেলে
ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।
এ সময় বাগেরহাট জেলা বিএনপি নেতা (বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত দিনে যারা আন্দোলন
সংগ্রামে রাজপথে ছিলেন সেই সকল ত্যাগী নেতাদের মূল্যায়ন করে আসন্ন কাউন্সিলে পৌর বিএনপির সভাপতি
পদে শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিলকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান
জানান।


এই বিভাগের আরো খবর