সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ৬০ জন প্রশিক্ষণার্থীর  মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়লগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে,বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবেলায় উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীদের কারিগরি সহায়তা প্রদান প্রকল্পের আওতায় দুঃস্হ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩টি ব্যাচে ২০জন করে মোট ৬০ জনকে ৩২ টি মডিউলে ২৫ দিন প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেলে এ,সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি, বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ম্যানেজার কাম অ্যাকাউনটেন্ট ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার শরীফুল ইসলাম কাজল মুন্সী।


এই বিভাগের আরো খবর