সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
হয়েছে।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরতলির মেঘনিতলা বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা জামায়াতের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাক্ষ মশিউর রহমান। এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর
এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ , জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মোঃ ইউনুস আলী, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মঞ্জুরুল হক রাহাত, অধ্যাক্ষ
আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হুসাইনম, মল্লিক মিজানুর রহমান, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা শিবিরের সভাপতি মোরশেদ আলম প্রমুখ। এ সময় বক্তারা
এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন।
বক্তরা বলেন, অর্ন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের এতো সময় অতিবাহিত হওয়া পরেও আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। স্বৈরাচারের আমলে গ্রেফতার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। এ পরিস্থিতিতে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জোড় দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি মানা না হয়
তাহলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
বাগেরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল#


এই বিভাগের আরো খবর