সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতা ফকির আছাদুর রহমান (৪৫) মারা গেছেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
ফকির আছাদুর রহমান উপজেলার সাতশৈয়া গ্রামের ফকির আলীর ছেলে। সে ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টার দিকে ঘরের পাশে রাখা বাঁশের মইয়ের সাহায্যে মুরগীর ঘরের চালা দেখতে ওঠেন আছাদুর। তখন হঠাৎ পা পিছলে সেখান থেকে নীচে পড়ে গিয়ে চেতনা হারান। এ সময় বাড়ীতে থাকা তার স্ত্রী আসে পাশের লোকজনের সহায়তায় উদ্ধার করে তাঁকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছাদুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. নোমান মাসুদ জানান, ফকির আছাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করেছেন।


এই বিভাগের আরো খবর