সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে অস্ত্রেরমুখে গরু লুটের অভিযোগ

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আগ্নেয়াস্ত্রের মুখে গরু ও ছাগল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত সন্ধা ৭টার দিকে খারইখালী গ্রামের মৃত মন্টু হাওলাদারের বাড়িতে হানা দিয়ে সশস্ত্র দুর্বত্তরা ৪টি গরু ও ১টি ছাগল নিয়ে যায়। যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ঘটনায় রবিবার একই এলাকার ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন মন্টু হাওলাদারের স্ত্রী রিনা খানম।

গরু ও ছাগল লুটের অভিযোগে গতকাল বিকেল ৪টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত বিধবা গৃহিনী রিনা বেগম। তিনি বলেন, ‘একই গ্রামের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল খালেক কাজীর ছেলে সোহাগ ও হাসিব কাজীর নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ৪টি গরু ও ১টি ছাগল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাওলানা আব্দুল খালেক কাজী বলেন, গরু-ছাগল লুটের কোন ঘটনাই ঘটেনি। আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের দোসরেরা আমার (খালেক মাওলানার) সুনাম ক্ষুন্ন করার জন্য পরিকল্পিতভাবে গরু-ছাগল লুটের অভিযোগ সাজিয়েছে। তারা এ অভিযোগ প্রমান করতে পারবেনা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, গরু ছাগল কেড়ে নেওয়ার ঘটনা শুনেছি। নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনা সঠিক হলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর