সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসিফ লন্ডনের মঞ্চ মাতাবেন

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

সংগীতাঙ্গনের যুবরাজখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন। পুরো দল নিয়ে বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন এ বাংলা গানের যুবরাজ। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপপ্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। কনসার্টে আসিফ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এর মধ্যে আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। নির্ধারিত দিনে দারুণ একমুহূর্তের অপেক্ষায় আছেন গানপ্রেমী দশর্করা। এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে আসিফ আকরব জানিয়েছিলেন, তিনি যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না। কারণ হিসাবে উল্লেখ করেনÑ আয়োজকদের অপেশাদার আচরণ। তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন, সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে; এবার তিনি কনসার্টটিতে অংশগ্রহণ করবেন। এ বাংলা গানের যুবরাজ বলেন, যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয়পক্ষ একমত হয়েছি; কনসার্টটি হচ্ছে। আর কোনো অনিশ্চয়তা নেই। মাঝখানে দুদিনের জন্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটির জন্য আমরা উভয় দুঃখিত। উল্লেখ্য, যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভির আয়োজনে আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।


এই বিভাগের আরো খবর