সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভালোবাসা দিবসে সমুদ্র সৈকতে মিম

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। কাজের ব্যস্ততার ফাঁকে অবকাশ যাপনের জন্য স্বামীকে নিয়ে মালদ্বীপ উড়ে গিয়েছেন এই অভিনেত্রী। স্বামী সনি পোদ্দারের সঙ্গে দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় প্রাকৃতিক পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করছেন মিম। ভালোবাসা দিবস উদযাপন করতেই এ দম্পতির মালদ্বীপ সফর। সমুদ্রের জলে কমলা রঙের পোষাকে ঝড় তুলতে দেখা গেল এই অভিনেত্রীকে। গত শনিবার বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে সৈকতের পাশে মোহমীয় রূপে দেখা যায় মিমকে। মিমের এই পোস্টে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। কেউ লিখেছেন, “ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী মিম।” কারো মন্তব্য, “বরাবরই সাহসী আপনি।” ২০০৭ সালে লাঙ্-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।


এই বিভাগের আরো খবর