সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে স্বামীর মারপিটে সন্তানসহ হাসপাতালে খাদিজা

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামীর নির্যাতনে আহত হয়ে শিশু সন্তানসহ হাসপাতালে ভর্তি হয়েছেন খাদিজা বেগম (২৫) নামে এক গৃহিনী। সে জিউধরা গ্রামের আল আমীন আকনের স্ত্রী। ৩ বছর পূর্বে আলামীন ও খাদিজার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পরে বিদেশ চলে যান আলামীন। প্রায় দেড় বছর পরে দেশে ফিরে সংসার শুরু করলে তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যা সন্তান। এর পর থেকে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে আলামীন। যার ফলে স্ত্রী খাদিজাকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতে শুরু করে সে।

সর্বশেষ গত বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগদ ৪ লাখ টাকা ও একবিঘা জমি দাবিতে খাদিজাকে বেধড়ক মারপিট করে করেন আলঅমীন। গুরুতর আহত খাদিজা বেগম পরদিন শুক্রবার তার শিশু সন্তান আফিদা আক্তারকে(১৫ মাস) নিয়ে হাসপাতালে ভর্তি হন। একই সাথে তিনি স্বামী, শ্বশুর, ননদসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, গৃহবধুকে মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর