সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সড়ক নির্মানে নিম্নমানের খোয়া ব্যবহার,অভিযান চালালো দুদক

প্রতিনিধি: / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে পোলঘাট থেকে আদর্শ গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মোঃ মোশারফ হোসেন, বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান জানান, সড়ক নির্মানে খোয়াসহ নিম্নমানের বিভিন্ন উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রেখে নতুন করে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। সড়কটি নির্মাণে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মোঃ মোশারফ হোসেন জানান, নির্মাণকাজে ব্যবহৃত ইটের খোয়াসহ বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার গুনগত মান নিরুপনের জন্য বাগেরহাট সড়ক ও জনপদের ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া তথ্যের বিভিত্তে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর