সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অ্যাপার্টমেন্ট থেকে র‌্যাপার অভিনব সিংয়ের মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতের বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ওড়িশার জনপ্রিয় র‌্যাপার অভিনব সিংয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩২ বছরের অভিনবর মৃত্যুতে বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা দায়ের হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেন র‌্যাপার অভিনব। ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ ওড়িশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। জানা যায়, বেঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন র‌্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং। তার পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে আত্মহত্যা করেছেন অভিনব। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের। ছেলের মৃত্যুর ঘটনায় ওড়িশার লালবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনবর বাবা বিজয় নন্দ সিং। তার অভিযোগে ৮-১০ জনের নাম উল্লেখ করেছেন। তাদের দাবি, অভিনব স্ত্রী এবং অন্যদের মানসিক নির্যাতন সহ্য করেছেন। এসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। র‌্যাপের দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত অভিনব। ওড়িশার র‌্যাপার হিসেবে জনপ্রিতা লাভ করেন তিনি। ‘কটক অ্যান্থেম’ দিয়ে এই জনপ্রিয়তা অর্জন করেন। একই গান গীতিকার হিসেবেও তাকে পরিচিতি এনে দেয়। তার র‌্যাপ গানে স্থানীয় সাংস্কৃতিক উপাদান থাকায় আলাদা গ্রহনযোগ্যতা তৈরি করে।


এই বিভাগের আরো খবর