সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গেলেন বুমরাহ

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

জাসপ্রীত বুমরাহ ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পিঠের চোটের কারণে বাদ পড়েছেন। বিসিসিআই নিশ্চিত করেছে মেগা ইভেন্টের আগে বুমরাহর ছিটকে যাওয়ার সংবাদ। আট দলের টুর্নামেন্টে বুমরাহর বদলি হিসেবে ভারতের স্কোয়াডে নেওয়া হয়েছে হারশিত রানাকে। ইতিমধ্যে, ভারতীয় নির্বাচকরা চূড়ান্ত দলে বরুণ চক্রবর্তীকেও যুক্ত করেছে যশস্বী জয়সওয়ালের জায়গায়। যিনি প্রাথমিক দলের অংশ ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখন ১৫ জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। এরপর নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারও জানিয়েছিলেন বুমরাহ হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন। যে আশঙ্কাটা ছিল, সেটাই সত্যিই হল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। ১৯ ফেব্রুয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে গতকাল বুধবার মধ্যে প্রতিটি দেশকে তাদের দল ঘোষণা করে দিতে হত। ভারতের মাথাব্যথা ছিল কেবল জসপ্রীত বুমরাহকে নিয়েই। তিনি পুরো সুস্থ নন, ফলে বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাচ্ছে রোহিত-কোহলিরা।


এই বিভাগের আরো খবর