সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এড শেরন অবশেষে নীরবতা ভাঙলেন

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শেরন। বর্তমানে কনসার্টে যোগ দিতে ভারতে অবস্থান করছেন তিনি। কিন্তু গত রোববার এই শিল্পীর সঙ্গে ঘটে গেছে এক অনভিপ্রেত ঘটনা। ব্যাঙ্গালুরুর রাস্তায় যখন ভক্তদের সঙ্গে ওপেন মাইক পারফরম্যান্স করছিলেন, ঠিক সে সময়ই পুলিশ আসে সেখানে। খুলে নেওয়া হয় এড শেরনের মাইকের প্লাগ, বন্ধ করে দেওয়া হয় কনসার্ট। এ নিয়ে যখন এড শেরন ভক্তরা রীতিমতো ক্ষিপ্ত, ঠিক তখনই ইনস্টাগ্রামে এ নিয়ে মুখ খুললেন শিল্পী। তিনি লেখেন, ‘আমাদের বাস্ক করার অনুমতি ছিল। যে জায়গার জন্য পারমিশন নেওয়া হয়, সেখানেই বাস্কিং করছিলাম আমরা। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিনি। যদিও এখন সব ঠিক আছে।’ গত রোববার ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে পারফর্ম করছিলেন এড শেরন। সে সময় পুলিশ অফিসার এসে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেন। রাজি না হলে মাইক খুলে নেওয়া হয়। এডের টিম অনুমতি নিয়ে বাস্কের কথা জানালেনও পালটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বিনা অনুমতিতেই পারফর্ম করছেন তারা। উল্লেখ্য, সারা ভারত জুড়েই ফেব্রুয়ারি মাসে শো করবেন শেরন। আজ বুধবার তার শো রয়েছে শিলংয়ের। এরপর আগামী রোববার শেরনের কনসার্টে রয়েছে গুরগাঁওতে।


এই বিভাগের আরো খবর