সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসিফ ভক্তদের জন্য কষ্টের গান গাইবেন

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আসছে ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন সংগীতশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুরকার মনোয়ার হোসেন টুটুল, সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার। ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে আসিফ আকবর জানালেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে।’ গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে ভিডিও। সেখানে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সাথে মডেল মৌরী মাহদী’র অনন্য এক রসায়ন। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এই গানে। ‘কষ্ট ভীষণ’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

 


এই বিভাগের আরো খবর