সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘বানরের কারণে বিদ্যুৎ বিভ্রাট’ তোপের মুখে লঙ্কান মন্ত্রী

প্রতিনিধি: / ৩০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আর এর পেছনে এক বানরকে দায়ী করেছেন জ্বালানি মন্ত্রী কুমারা জয়কোদি। দেশটির বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনে বানর ঢ়ুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য কলম্বোর দক্ষিণে একটি সাব-স্টেশনে এক বানরের অনুপ্রবেশকে দায়ী করা হয়েছে। দেশটিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হচ্ছে। এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে চিকিৎসা অবকাঠামো এবং পানি বিশুদ্ধকরণ প্লান্ট। এর আগে গত রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটিতে ব্ল্যাকআউট শুরু হয়, যার ফলে অনেকেই জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হন। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে কর্তৃপক্ষের সমালোচনায় মুখর শ্রীলঙ্কানরা। জ্বালানিমন্ত্রী কুমারা জয়কোদি বলেছেন, একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এসেছে, যার ফলে সিস্টেমে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। এ মন্তব্যের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন মন্ত্রী।


এই বিভাগের আরো খবর